২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্লো পন্টি আর নেই

ইতালীর বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক এবং বিখ্যাত অভিনেত্রী সোফিয়া লরেনের স্বামী কার্লো পন্টি আজ বুধবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তার পরিবার সূত্রে জান গেছে এ খবর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 06:46 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

তার ৫০ বছরের কর্মজীবনে পন্টি ২৬০টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। এর মধ্যে রয়েছে লা স্ট্রাডা (১৯৫৪) এবং ড. জিভাগো ( ১৯৬৫) এর মতো নামকরা ছবি।

তবে প্রযোজনার বাইরেও তিনি বেশি আলোচিত হয়েছেন সোফিয়া লরেনের আবিষ্কর্তা হিসেবে। কিশোরী বয়সেই সোফিয়া লরেনকে চলচ্চিত্রে নিয়ে আসেন তিনি এবং তাকে বিশ্বের অন্যতম গ্ল্যামারাস নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯৫৭ সালে পন্টি ও লরেন বিয়ে করেন।

“উনি রাতেই মারা গেছেন” জানিয়েছেন লরেনের ভাতিজি ও ইতালীর একনায়ক বেনিতো মুসোলিনির নাতনি আলেসান্দ্রা মুসোলিনি। “শান্তিতেই মারা গেছেন তিনি, কোনরকম কষ্ট সহ্য করতে হয়নি তাকে।” বলেছেন আলেসান্দ্রা। ক্রিসমাস থেকেই জেনেভার হাসপাতালে পন্টির পাশে ছিলেন তিনি।  “তার স্ত্রী ও সন্তানেরাও ছিল তার সঙ্গে। সোফিয়া পুরো সময়টাই সঙ্গ দিয়েছেন পন্টিকে।”