গুরু’র কাহিনী কি আম্বানিদের নিয়ে
শুন্য থেকে কোটিপতি হওয়ার কাহিনী সবদেশেই আছে। ভারতে এমন কাহিনীর মধ্যে বেশি আলোচিত হয় আম্বানিদের কথা। এক দরিদ্র পল্লীর স্কুল শিক্ষকের ছেলে মুম্বাই এসে কি করে কি করে ভারতের ব্যবসায়ীমহলের মধ্যমণি হয়ে উঠলেন সে একটা রুপকথাই বটে। এই রুপকথা নিয়েই কি মনিরতœম তার গুরু ছবিটি বানিয়েছেন কিনা তা নিয়ে জোর আলোচনা চলছে বলিউডে। মনিরতœম অবশ্য বিষয়টি বেমালুম অস্বীকার করেছেন।
গুরু ছবির নায়ক এক স্কুল শিক্ষকের সন্তান। যে গুজরাটের এক রাজ্য থেকে মুম্বাই আসে ভাগ্যের অন্বেষনে। অনেক সংগ্রাম আর ত্যাগ তিতিক্ষার পর ভারতের করপোরেট জগতে জায়গা করে নেয় সে, যেখানে আগে কেবল অভিজাতদেরই প্রবেশাধিকার ছিল।
আম্বানির জীবনকাহিনীও সংক্ষেপে এরকমই।
এক স্কুল শিক্ষকের ৫ সন্তানের তৃতীয় ধীরুভাই আম্বানি ১৭ বছর বয়সে ঘর থেকে বেরিয়ে ইয়েমেনে তার বড়ভাইয়ের কাছে যান। সেখানে এক পেট্টল স্টেশনের অ্যাটেন্ডান্ট হিসেবে কিছুদিন কাজ করার পরে যোগ দেন বার্মা শেল কোম্পানিতে কেরানী হিসেবে। তখন থেকেই ধীরুভাইয়ের স্বপ্ন ছিল একদিন একটা তেল কোম্পানির মালিক হওয়া।
পরে অবশ্য অনেক কিছুরই মালিক তিনি হয়েছেন।
১৯৫৮ সালে আম্বানি মুম্বাইয়ে এসে তাদের কোম্পানি প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে এক বিশাল শিল্প সাম্রাজ্য গড়ে তোলেন তিনি যার মধ্যে রয়েছে রিলায়েন্স পেট্রোলিয়াম, বিশ্বের পঞ্চম বৃহত্তম তৈল শোধনাগার এটি।
২০০২ সালে ৯ বিলিয়ন ডলার সমমানের সম্পদ রেখে আম্বানি মারা যান।
মনিরতœমের ছবির গুরুভাইয়ের সাথে ধীরুভাইয়ের নামের সাযুজ্য লক্ষণীয়।
মনিরতœমের ছবির বিজ্ঞাপনে একটা বাক্য ব্যবহার করেন : থিংক বিগ, থিংক এহেড, থিংক ফাস্ট। আম্বানির করপোরেট আদর্শের সাথে অক্ষরে অক্ষরে মিল রয়েছে এর।
আগামী শুক্রবারে ছবিটি ভারতে মুক্তি পাবে।
তবে মনিরতœম বলছেন, “এটা আসলে একটা সাজানো কাহিনী যার লক্ষ্য বর্তমান ভারতের অগ্রযাত্রা- কোথায় সে আছে, কোথায় সে যেতে চায়-সেটাই চিত্রায়িত করা। আর অনেক ছবির কাহিনীই তো অনেকের জীবনের সাথে মিলে যায়। এটা কাকতালীয়।”
গুরু ছবিতে নামভুমিকায় থাকছেন অভিষেক বচ্চন। এ ছবিতে অভিনয় প্রসেঙ্গ অভিষেক বলেছেন, চরিত্রের প্রয়োজনে তাকে কয়েক পাউন্ড ওজন বাড়াতে হয়েছে।
গুরুভাইয়ের পল্লীবধু হিসেবে ছবিতে অভিনয় করছেন ঐশ্বরিয়া রায়।
