রাষ্ট্রীয় মর্যাদায় শেফালী ঘোষের সৎকার
চট্টগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তী শিল্পী শেফালী ঘোষের সৎকার হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।
সোমবার বিকাল তিনটায় গ্রামের বাড়ি বোয়ালখালীর কানুনগো পাড়ায় পারিবারিক শশ্মান ঘাটে তাকে দাহ করা হয়। এ সময় পরিবারের সদস্যরা ছাড়াও চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মী এবং অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন।
এর আগে কানুনগো পাড়ায় শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হলে অংসখ্য মানুষ তাকে শেষবারের দেখার জন্য ভিড় জমান।
কিংবদন্তী শিল্পী শেফালী ঘোষ ৬৫ বছর বয়সে রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন।
১৯৪১ সালে বোয়ালখালীর কানুনগো পাড়ায় জন্মগ্রহণ করেন শেফালী ঘোষ।
