২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনারারি নাইটহুড এ ভূষিত হলেন বোনো

আইরিশ রক ব্যান্ড ইউটু’র তারকা গায়ক এবং বিশিষ্ট সমাজকর্মী বোনো বৃটেনের সম্মানিত নাইটহুড-এ ভূষিত হলেন। ডাবলিনের বৃটিশ দূতাবাস গত শনিবার এ কথা জানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Dec 2006, 03:40 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, “ সঙ্গীতে তার অবদান এবং মানবকল্যামূলক কাজের বিচারে বোনোকে মহামান্য রাণী ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে সম্মানিত এই খেতাবের জন্য নির্বাচিত করেছেন।”

অনারারি নাইটহুড সাধারণত বৃটেনের অধিবাসী নয় এমন কাউকে দেওয়া হয়। ১৯৮৬ সালে আইরিশ রক শিল্পী বব গেলডফও এ সম্মানে ভূষিত হয়েছিলেন। তিনিও একজন সমাজকর্মী ছিলেন।

ইউটু’র ওয়েব সাইটে (www.u2.com) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এই সম্মানে ভূষিত হয়ে বোনো খুবই কৃতজ্ঞ। এই সম্মাননা আফ্রিকার চরম দারিদ্রের বিরুদ্ধে তার কর্মকান্ডকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে বলে তার বিশ্বাস।

বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার জানান, বোনো এই সম্মাননা গ্রহন করায় তিনি খুবই আনন্দিত।

৪৬ বছর বয়স্ক বোনোর জন্য পুরস্কার কোনো নতুন ঘটনা নয়। ফরাসি সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট জ্যাক শিরাক ২০০৩ সালে সঙ্গীত এবং সমাজকর্মের জন্য বোনোকে ‘লিজিয়ন ডি অনার’ সম্মানে ভূষিত করেন। গত বছর তিনি বিল এবং মেলিন্ডা গেটসের সঙ্গে সম্মিলিতভাবে ‘টাইম পারসন অফ দি ইয়ার ২০০৫’ নির্বাচিত হন।

বৃট্রিশ দূতাবাস জানায় আগামী বছর এক অনুষ্ঠানের মাধ্যমে আয়ারল্যান্ডে নিযুক্ত বৃটেনের রাষ্ট্রদূত বোনোর হাতে এ পুরস্কার তুলে দেবেন।

উল্লেখ্য এই অনারারি নাইটহুড এর কারনে বোনো তার নামের সঙ্গে ‘স্যার’ যুক্ত করতে পারবেন না।