২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বি বি কিং যুক্তরাষ্ট্রের মেডাল অফ ফ্রিডমে ভূষিত

বিখ্যাত ব্লুজ মিউজিশিয়ান বি বি কিং, সোভিয়েত ভিন্নমতাবলম্বী নাটান শারানস্কি এবং ইতিহাসবিদ ডেভিড ম্যাককালাফ ‘মেডাল অফ ফ্রিডম’ উপাধিতে ভূষিত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Dec 2006, 03:20 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

গত শুক্রবার হোয়াইট হাউজের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ তাদের গলায় এই সন্মানজনক মেডাল পরিয়ে দেন।

জর্জ বুশ বি বি কিং সম্পর্কে বলতে গিয়ে তার শৈশবের কথা স্মরণ করেন। তিনি বলেন, বিশ্বের এই বিখ্যাত ব্লুজ গিটারিস্ট ও গায়ককে আজকের এই অবস্থানে আসতে শৈশব থেকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। ৯ বছর বয়স থেকেই তিনি একা থাকতেন আর বেঁচে থাকার জন্য তুলা সংগ্রহ করে প্রতিদিন মাত্র ৩৫ সেন্ট রোজগার করতেন।

বুশ আরো বলেন, জন লেননকে একবার প্রশ্ন করা হয়েছিলো, তার জীবনের সবচেয়ে বড় চাওয়া কী? জবাবে তিনি বলেছিলেন,“ কিং এর মতো গিটার বাজাতে চাই।” বুশ বলেন, অনেকেরই এরকম চাওয়া থাকে কিন্তু সবাই কিং এর মতো দক্ষতা অর্জন করেতে পারে না অথবা কিং এর সুরকে অনুকরণ করতে পারে না।”

‘মেডাল অফ ফ্রিডম’ আমেরিকার সর্ব্বোচ নাগরিক পুরষ্কার।