নতুন দুটি রিয়ালিটি সিরিজ নিয়ে আসছেন অপরাহ উইনফ্রে
বিশ্ববিখ্যাত টক শো হোস্ট ও মিডিয়া মোগল অপরাহ উইনফ্রে দুটো নতুন রিয়ালিটি শো শুরু করতে যাচ্ছেন, নিদেনপক্ষে এর একটাতে উইনফ্রে নিজেই উপস্থাপিকা হিসেবে থাকবেন। এবিসি নেটওয়ার্ক ও প্রযোজক সুত্রে জানা গেছে এ খবর।
দুটো শো’র একটার জন্যও কোন সময়সুচী এখনো নির্ধারণ করা হয়নি। তার টক শোতে ইতিমধ্যে পরিবেশিত তার নিজের পছন্দের থিম ‘ইচ্ছা পরিপুরণ ও দাতব্য কর্মসূচী’র বিষয়গুলো নিয়েই তৈরি হবে এই নতুন টক শো।
উইনফ্রের হার্পো প্রোডাকশনস কোম্পানি ও ওয়াল্ট ডিজনী কোম্পানির মালিকানাধীন এবিসি এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নতুন টক শোটির ভাবনাটি তুলে ধরেন। উল্লেখ্য এবিসির নেটওয়ার্কের স্টেশনগুলিই এখন ‘অপরাহ উইনফ্রে শো’ এর পরিবেশক।
নতুন সিরিজের প্রথম পর্বের সম্ভাব্য শিরোনাম ‘ অপরাহ উইনফ্রে’স দি বিগ গিভ’। এতে ১০ জন বিপুল বিত্তের অধিকারী ব্যক্তিকে চ্যালেঞ্জ দেওয়া হবে ‘কারো জন্য সবচেয়ে কার্যকর, অনুভুতিশীল, আবেগমথিত ও নাটকীয় উপহার কী হতে পারে’ তা খুঁজে বের করা।
প্রায় একই ধরনের এক খেলার আয়োজন করেছিলেন অপরাহ সম্প্রতি তার নিজের টক শো’র দুটি পর্বে।
অপরার অন্য শো’টির শিরোনাম ‘ ইওর মানি অর ইওর লাইফ’। এই শো’র প্রতি পর্বে একটা করে একশন এক্সপার্ট টিম থাকবে যারা একটা পরিবারকে তাদের সমস্যার সমাধান করতে সাহয্য করবে।
হার্পোর এক মুখপাত্র জানান, উইনফ্রে এই দুটো সিরিজের যে কোন একটিতে হাজির থাকবেন, তবে তার ভুমিকাটি কী হবে তা এখনো ঠিক হয়নি।
অপরাহ উইনফ্রে শো’ এর দর্শকসংখ্যা বর্তমানে ৪ কোটি ৮০ লাখ।
