ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি এসোসিয়েশন এর পুরষ্কার ঘোষণা
ইরাক যুদ্ধ, দক্ষিন আমেরিকার শিশুশ্রম বিষয় নিয়ে তৈরি প্রামান্য চলচ্চিত্রকে সেরা হিসেবে সম্মানিত করেছে ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি এসোসিয়েশন।
ফিচার ডকুমেন্টারি অ্যাওয়ার্ড হিসেবে পুর®কৃত হয়েছে জেমস লংলির ‘ইরাক ইন ফ্রাগমেন্টস’। যুদ্ধ বিধ্বস্ত ইরাকের প্রতিদিনের জীবনকে তুলে ধরে হয়েছে এ ছবিতে।
শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন মার্সেলো বুকিন তার ‘এঞ্জেল’স ফায়ার’ ছবির জন্য। পুরষ্কার নেওয়ার সময় বুকিন তার ছবিটিকে ‘শরীর ও মন উৎসর্গ করার এক কাব্যিক দলিল’ হিসেবে বর্ননা করেছেন।
দুটো পুরষ্কারই তুলে দিয়েছেন হলিউডের বিখ্যাত অভিনেতা মরগান ফ্রিম্যান।
হলিউডে আয়োজিত এ অনুষ্ঠানে আমেরিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আল গোরও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্ধোধনও করেন তিনি।
সক্রিয় প্রেরণা ও কাব্যিক উপস্থাপনার জন্য পুর®কৃত হয় ‘অ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ’।
বিখ্যাত অভিনেত্রী জেন ফন্ডা অস্কার বিজয়ী সিনেমাটোগ্রাফার হাসকেল ওয়েক্সলারের হাতে লাইফটাইম এচিভমেন্টের পুরষ্কার তুলে দেন।
