২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আহমেদের চিত্রনাট্যে জাহিদ হাসানের প্রথম পরিচালনা

আগামী কোরবানি ঈদ উপলক্ষে হুমায়ুন আহমেদের চিত্রনাট্যে নাটক পরিচালনা করছেন জাহিদ হাসান। নাটকে অভিনয়ও করছেন তিনি। নাটকের নাম ইবলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

পরিচালনায় আসার পর জাহিদ হাসান অন্য নাট্যকারের চিত্রনাট্যে পরিচালনা করেছেন। সেই সাথে অভিনয়ও করেছেন। তবে হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করলেও, তার লেখা কোন নাটক এর আগে পরিচালনা করেন নি।

১০ ডিসেম্বর থেকে গাজীপুরের শ্যামলীতে শুটিংয়ের কাজ শুরু হয়েছে। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। শুটিংয়ের জন্য প্রায় ৪০টা কবুতরকে আদার পানি খাওয়ানোর প্রশিক্ষন দেয়া হয়। নাটকে দেখা যাবে কবুতরগুলো আদার পানি খেয়ে গ্রামের মাতবরকে কুবুদ্ধি দিচ্ছে।

জহিদ হাসান বললেন, ‘কবুতরগুলো দেখানো হবে উপমা হিসেবে। যেমন কবুতর উড়ে যাচ্ছে অর্থাৎ শান্তি চলে যাচ্ছে, কারন গ্রামের প্রধান ব্যক্তি অসৎ হয়ে গেছে।’

হুমায়ুন আহমেদের চিত্রনাট্য নিয়ে কাজ করার ব্যপারে জাহিদ জানান, ‘তার নাটক সবসময়ই একটা থেকে আরেকটা আলাদা হয়। এই নাটকও তাই। চিত্রনাট্যও দারুন। তাই জান দিয়ে কাজ করছি।’

নাটকে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন ফখরুল হাসান বৈরাগী, তানিয়া আহমেদ, ইন্তেখাব দিনার, দিহান, মিতা নুরসহ অনেকে।