৫টা নয়, ৪ ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন উইলিয়ামস
৫টা নয়, মুভি কম্পোজার জন উইলিয়ামস এ বছর ৪টা ক্ষেত্রে গ্র্যামি নমিনেশন পেয়েছেন। এ সপ্তাহে আয়োজকরা তার যে ৫টা নমিনেশনের খবর দিয়েছিলেন সেটা ভুল ছিল বলে গতকাল শনিবার জানিয়েছেন গ্র্যামির এক মুখপাত্র।
এবছর উইলিয়ামস লড়াই করছেন ‘মিউনিখ’ আর ‘মেময়ার্স অব এ গেইশা’ এর সাউন্ডট্র্যাক অ্যালবাম ও ইনস্ট্রুমেন্টাল কম্পোজিশন নিয়ে। ক্লাসিক্যাল ক্যাটাগরির এক নমিনি জন ম্যাকলাফলিন উইলিয়ামস এর সাথে তার নাম গুলিয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
নমিনিদের নাম জানিয়ে যে সংবাদ বিজ্ঞতি প্রচার করা হয়েছিল তা থেকে র্যাপার লুদাক্রিস এর নামও বাদ পরে গিয়েছিল। সেখানে তার সাথে অন্যান্য নমিনিরা হচ্ছেন পপ জুটি বার্কলিরা ,পপ গায়ক জাস্টিন টিম্বারলেক, আর এন্ড বি গায়ক বেয়ন্স, আর এন্ড বি প্রযোজক/গীতিকার ব্রায়ান-মাইকেল কক্স, গসপেল আর্টিষ্ট ইসরায়েল হাউফটন, র্যাপার টি আই এবং উইলিয়াস।
গত বৃষ্পতিবার ৪৯ তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডের নমিনিদের নাম ঘোষনা করা হয়। এতে ৮টি নমিনেশন নিয়ে এগিয়ে আছেন আর এন্ড বি গায়ক ম্যারি জে ব্লিগ। তার পরপরই আছেন লস এঞ্জেলসের রক ব্যান্ড রেড হট চিলি পিপারস। এরা পেয়েছেন ৬টি নমিনেশন।
১০৮টি ক্যাটাগরিতে গ্র্যামি বিজয়ীদের নাম ঘোষনা করা হবে ১১ ফেব্রুয়ারি লস এঞ্জেলসে।
