২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিমেক হচ্ছে আজম খানের বিখ্যাত সালেকা-মালেকা অ্যালবাম

রিমেক হচ্ছে আজম খানের বিখ্যাত ‘সালেকা-মালেকা’ অ্যালবাম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 03:05 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

আশির দশকের শুরুর দিকে পপগায়ক আজম খান এর ‘সালেকা-মালেকা’ অ্যালবামের সালেকা-মালেকা, আলাল-দুলাল, হায় আমার বাংলাদেশসহ বেশকিছু গান ব্যাপক আলোচিত হয়েছিলো। বাংলাদেশে ব্যান্ডক্রেজের শুরু সেখান থেকেই। ওই অ্যালবামটি প্রকাশের পরপরই দেশে বিভিন্ন ব্যান্ড দল তৈরির কাজ শুরু হয়েছিল।

আজম খান এর সেই আলোচিত অ্যালবামটি পুনঃ নির্মাণে এগিয়ে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজারভিশন।

এবারের অ্যালবামে আগের অ্যালবামটির সবগানের কথা ও সুর অপরিবর্তিত থাকলেও মিউজিক আরেঞ্জমেন্টে থাকবে আধুনিক সংযোজন।

আজম খান নিজেই ‘সালেকা-মালেকা’ অ্যালবামটির সবগুলো গানে কণ্ঠ দেবেন বলে জানিয়েছে লেজারভিশন।