২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ক্লিন্ট ইস্টউডের ‘আইও জিমা’ আলোড়ন তুলেছে

হিরোমাসা মুরাকামি পেশায় কাঠমিস্ত্রি। অবসরে ছবি দেখা তর অন্যতম বিনোদন। তবে জাপানে সদ্য মুক্তি পাওয়া ক্লিন্ট ইস্টউডের ‘লেটারস ফ্রম আইও’ তিনি শুধু অবসর বিনোদনের জন্যই নয়, দেখতে গিয়েছিলেন একজন আমেরিকান জাপানিদের একটা যুদ্ধের কথা কিভাবে তুলে ধরে সেটা দেখতে। ওই যুদ্ধ পরে মার্কিনিদের দেশপ্রেমের প্রতীকে পরিণত হলেও জাপানের জন্য ছিল তা পরাজয়ের এক তিতকূটে স্মৃতি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

ছবিটি দেখে মুরাকামি সন্তুষ্ট, ‘ইস্টউড ঠিকভাবেই ছবিটি করেছেন’ বলেছেন তিনি। টোকিওতে শনিবার মুক্তি পায় ছবিটি।

‘অসাধারন’ ৫০ বছর বয়ষ্ক এই কাঠমিস্ত্রি থিয়েটার থেকে বেরিয়েই মন্তব্য করেছেন। ‘ উভয় পক্ষের জন্যই এই যুদ্ধ ছিল একইরকম অভিজ্ঞতা। এই যুদ্ধে উভয় পক্ষই ছিল ভিকটিম।’

গত বুধবার ন্যাশনাল বোর্ড অব রিভিউ ছবিটিকে ২০০৬ সালের সেরা ছবি হিসেবে ঘোষনা করেছে। উল্লেখ্য, ‘লেটারস ফ্রম আইও জিমা’ ১৯৪৫ সালের যুদ্ধের উপর করা ইস্টউডের দ্বিতীয় ছবি। আইও জিমার মাউন্ট সুরিবাচিতে ৬ জন মার্কিন পেশাজীবী মার্কিন পতাকা উঠিয়েছেন-এরকম একটি ছবির সূত্র ধরেই এই ছবির কাহিনী বিস্তার লাভ করেছে।

ছবিতে জাপানি ফোর্সের কামান্ডার হিসেবে লেফটেনান্ট-জেনারেল তাদামিচি কুরিবায়াশির ভুমিকায় কেন ওয়াতানাবে অভিনয় করেন। ছবির কাহিনীতে জাপানি ডিফেন্ডারদের উপর আলোকপাত করা হয়েছে।

ছবির কেন্দ্রে আছেন কুরিবায়াশি, যিনি একজন মিলিটারি এটাশে হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করতেন। তার মনেও যুদ্ধে জয়ের একটা ক্ষীন আশা ছিল। আর আছেন একজন তরুন রুটি প্রস্তুতকারক সাইগো যে পোয়াতি স্ত্রীকে রেখে যুদ্ধে যেতে বাধ্য হয়েছে।

যুদ্ধের প্রস্তুতির সময় এই দুজন তাদের পরিবারে কাছে যে চিঠি লিখেছিল তারই সূত্র ধরে বিস্তারিত হয়েছে ছবির কাহিনী। শিরোনামেও সেটাই ফুটে উঠেছে। স্বামী ও বাবা হিসেবে এরা দুজনেই ছিলেন চমৎকার।

দু পক্ষের যুদ্ধংদেহী মানুষষগুলোর অভিন্ন মানবিকতাকে তুলে ধরতে চেয়েছেন ইস্টউড তার ছবিতে।

গত মাসে টোকিওতে এক সংবাদ সম্মেলনে ইস্টউড বলেছেনও, ‘নিজের দেশকে রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছে তাদের স্মরণ করাটা জরুরী বলে আমি মনে করি।’

ওই যুদ্ধে ৬,৮০০ মার্কিন মেরিন সেনা ও ২১,০০০ জাপানি নিহত হন। অনেক জাপানীর কাছেই ওই যুদ্ধের স্মৃতি অবিষ্মরণীয়।

‘আইও জিমা এক পরাজয়রে স্মৃতি। জাপানিদের এই দুর্দশার ছবি কোন জাপানি চিত্রায়িত করতে চায়নি।’ মন্তব্য করেছেন এইচি সুকাদা। ৭১ বছর বয়ষ্ক এই অবসরপ্রাপ্ত জাপানির বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা যান।

তরুন জাপানিদের খুব অল্পই টোকিও থেকে ৭০০ মাইল দুরের ওই ছোট্ট দ্বীপে যুদ্ধের কাহিনী জানে। কিন্তু ছবিটি দেখার পর শনিবার ১৭ বছরের স্কুল ছাত্র সাতোশি কোয়ামা বলল, সে এই ছবি দেখে অনেক কিছু শিখেছে। ‘মার্কিন আর জাপানি সৈন্যরা একই আবেগ থেকে লড়াই করেছিল। সবাই চাইছিল দেশে ফিরতে।’ মন্তব্য করেছে সে।