চরে কিশোরী মায়ের সংখ্যা বাড়ছে
‘কুড়িতে বুড়ি নয়, বিশের আগে বিয়ে নয়’। প্রচলিত এই শ্লোগানটি এখনো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছেনি। চরের জীবনচিত্রও সেকথাই বলে। নিরাপদ মাতৃত্ব নিয়ে প্রতিদিন সেমিনার-সিম্পোজিয়াম অনুষ্ঠিত হলেও এ খবর পৌঁছায় না চরের কিশোরী মাতাদের দরজায়।
নোয়াখালির বয়ারচরে। সমুদ্রের বুক চিরে জেগে উঠা নতুন জনপদ। এখানকার মানুষগুলো এখনো সেই পুরনো আমলে বসবাস করছে। আঁকড়ে আছে নানা কুসংস্কার। বাড়ছে কিশোরী মায়ের সংখ্যা।
বাংলাদেশে প্রতিবছর ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয় ঘটা করে। বিশ্ব সাস্থ্য সংস্থার হিসাব আনুযায়ী, প্রতিবছর বিশ্বে প্্রায় ১০ লাখ মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। এর মধ্যে শতকরা প্রায় ৯৯ ভাগ মৃত্যুই ঘটছে তৃতীয় বিশ্বের দেশগুলিতে। ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বিশ্বে মাতৃমৃত্যুর উচ্চহারসম্পন্ন দেশগুলোর একটি হচ্ছে বংলাদেশ।
গর্ভধারণ কোনমতেই অসুস্থতা নয়। কিন্তু এই কারণেই প্রতি বছর ব্যাপক সংখ্যক মহিলার মৃত্যু ঘটছে। গর্ভাবস্থা থেকে শুরু করে সন্তান জন্মদানের ৪২ দিনের মধ্যে মাতৃমৃত্যুর অন্যতম চারটি কারণের মধ্যে ঘন ঘন ও অধিক সন্তান জন্মদান বিশেষভাবে উল্লেযোগ্য। এছাড়া রয়েছে অল্প বয়সে ও দেরিতে জন্মদান। বাংলাদেশ মাতৃমৃত্যুর উচ্চহারের প্রধান কারন হিসাবে বাল্যবিবাহ এবং অল্প বয়সে সন্তান ধারণকে উল্লেখ করা হয়েছে। মাতৃমৃত্যুর আরেকটি কারণ হচেছ অবৈধ
গর্ভপাত।
এক পরিসংখ্যানে দেখা গেছে , প্রতিবছর দেশে ৭ লাখ ৩০ হাজার অন্তঃসত্ত্বা মহিলা গর্ভপাত বা মাসিক নিয়মিতকরণের মধ্য দিয়ে তাদের মাতৃত্বের অবসান ঘটান। এর মধ্যে গর্ভপাত ঘটান ২ লাখ ৬২ হাজার ১৩০ জন
মহিলা। অথচ পেনাল কোডের ৩১২ ধারা অনুযায়ী বাংলাদেশে গর্ভপাতকে অবৈধ ঘোষনা করা হয়েছে।
বিভিন্ন জরিপে দেখাগেছে, বাংলাদেশে মহিলাদের নিু সামাজিক অবস্থান ও দারিদ্র্যই মাতৃমৃত্যুর উচ্চহারের কারণ এবং এ দুটো কারণেই মহিলাদের মধ্যে স্বাস্থ্য সেবা সচেতনতার অভাব রয়ে গেছে। আর এ কারণেই মাতৃমৃত্যুর হতাশাজনক এই চিত্র।
