২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর নার্সিং ইনস্টিটিউট’র কার্যক্রম এবারও শুরু হচ্ছে না

প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত নীলফামারীর নার্সিং ইনস্টিটিউটটির কার্যক্রম চলতি অর্থ বছরেও শুরু হচ্ছে না। চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে প্রতি শিক্ষাবর্ষে ৪০ জন করে মোট একশ’ ৬০ জন নার্সকে প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যে বিগত সরকার ২০০০ সালে ইনস্টিটিউটটি নির্মাণের উদ্যোগ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নীলফামার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 03:54 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

গত বছর প্রধানমন্ত্রী কর্তৃক এটি উদ্বোধনের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত এটি আর উদ্বোধন করা হয়নি। ২০০৪ সালের জুন মাসে স্বাস্থ্য বিভাগের অবকাঠামো নির্মাণ কর্তৃপক্ষ সিএমএমইউ নীলফামারী নার্সিং ইনস্টিটিউটের  তিনতলা একাডেমিক ভবন, ট্রেনিং সেন্টার ও কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য আবাসিক ভবন নির্মাণের কাজ শেষ করে। একই মাসে নীলফামারী শহরের প্রাণকেন্দ্রে পুরাতন হাসপাতাল চত্বরে নির্মিত নার্সিং ইনিস্টিটিউটের বিশাল ভবন সিভিল সার্জনের কাছে তা হস্তান্তর করা হয়। ২০০৪ সালের জুলাই মাসে এর কার্যক্রম শুরুর কথা থাকলেও আগামী অর্থ বছরেও এর কার্যক্রম শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সিভিল সার্জন আব্দুর রহীম জানান, আগামী জুলাই মাসে এটির কার্যক্রম শুরু হবে বলে  প্রত্যাশা করা হলেও এর কোন লক্ষণ দেখা যাচ্ছে না। কারণ এখনও এর স্টাফ নিয়োগের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি সেবা পরিদপ্তর।

তিনি আরও জানান, এ ব্যাপারে লেখালেখি করেও কোনও কাজ হচ্ছে না। নির্মাণ কাজ শেষ হওয়ার পর দীর্ঘ প্রায় এক বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় অযতœ অবহেলায় এর অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে।