২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে ১২৩ কোটি ডলারের রেমিটেন্স

চলতি বছরের প্রথম মাসে ১২৩ কোটি ৪৭ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা আগের মাস ডিসেম্বর এবং গত বছরের জানুয়ারির চেয়ে সামান্য কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 08:01 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

গত বছরের জানুয়ারি এবং ডিসেম্বর মাসে যথাক্রমে ১২৬ কোটি এবং ১২৭ কোটি ৫০ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছিল।

তবে চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) যে রেমিটেন্স এসেছে তা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশের বেশি।

বাংলাদেশ ব্যাংক সোমবার যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি মাসে ৮৭২ কোটি ১৯ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে।

এর মধ্যে ডিসেম্বরে ১২৭ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ১১৮ কোটি ৩০ লাখ ডলার এবং অক্টোবরে ১০১ কোটি ৮০ লাখ ডলার দেশে এসেছে।

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৪৯ কোটি ১৪ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ছিল এক মাসের হিসাবে এ যাবতকালের সর্বোচ্চ রেমিটেন্স।

পরের মাস অগাস্টে ১১৭ কোটি ৪৪ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ১৩৪ কোটি ৪৩ লাখ ডলার দেশে আসে।

গত ২০১৩-১৪ অর্থবছরে আগের বছরের চেয়ে ১ দশমিক ৬ শতাংশ কম রেমিটেন্স এসেছিল।