আতিউরকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা কেন্দ্রীয় ব্যাংকার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী কৃষিবান্ধব ও গ্রিন ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন, সামষ্টিক অর্থনীতি ও সার্বিক ব্যাংকিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় আতিউরের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।
লন্ডনভিত্তিক প্রভাবশালী পত্রিকা দি ফাইন্যান্সিয়াল টাইমসের ব্যাংক ও অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’সোমবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আতিউর রহমানকে ২০১৫ সালের ‘সেন্ট্রাল ব্যাংকার অব দ্য ইয়ার’ ঘোষণা করে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মতো গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে বহাল করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই পুরস্কার সরকার প্রধানকে উৎসর্গ করেন গভর্নর।
