২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো বার্ষিক প্রতিবেদনের জন্য ৪৩ প্রতিষ্ঠানকে পুরস্কার

সবচেয়ে ভালো বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের জন্য সরকারি ও বেসরকারি খাতের ৪৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে হিসাববিদদের সংগঠন দি ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 11:36 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পুরস্কারজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন ।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৩ সা্লরে সর্বোৎকৃষ্ট আর্থিক প্রতিবেদন উপস্থাপনের জন্য ১০টি ক্যাটাগরির প্রতিষ্ঠানকে '১৪তম আইসিএবি জাতীয় পুরস্কার' প্রদান করে সংগঠনটি।

সরকারি খাতের ব্যাংক ক্যাটাগরিতে তিনটি, বেসরকারি খাতের ব্যাংক ক্যাটাগরিতে ২০টি, অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ৬টি, প্রস্তুতকারক খাত  ক্যাটাগরিতে তিনটি, এনজিও ক্যাটাগরিতে ৪টি, বীমা খাত ক্যাটাগরিতে ৪টি এবং টেলিকম, সেবা খাত ও সরকারি প্রতিষ্ঠান ক্যাটাগরিতে একটি করে প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়।

সরকারি ব্যাংক ক্যাটাগরিতে সবচেয়ে ভালো আর্থিক প্রতিবেদন উপস্থাপনের জন্য যৌথভাবে প্রথম হয়েছে জনতা ও রূপালী ব্যাংক। দ্বিতীয় হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।

বেসরকারি ব্যাংক ক্যাটাগরিতে প্রথম হয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। ব্যাংক এশিয়া এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড যৌথভাবে দ্বিতীয়, এবং ইস্টার্ণ ব্যাংক এবং ডাচ্-বাংলা ব্যাংক যৌথভাবে তৃতীয় হয়েছে। এখাতের আরো ১৫টি ব্যাংক পেয়েছে ব্যাংক সার্টিফিকেট অব মেরিট পুরস্কার।

অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে আইডিএলসি ফাইন্যান্স প্রথম, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড যৌথভাবে দ্বিতীয় এবং লঙ্কাবাংলা ফাইন্যান্স তৃতীয় হয়েছে।

এছাড়াও, ডিবিএইচ ফাইন্যান্স লিমিটেড এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ‘সার্টিফিকেট অফ মেরিট’ অর্জন করেছে।

বীমা খাতে গ্রীণ ডেলটা ইন্সুরেন্স কোম্পানি প্রথম, রিলারেন্স ইন্সুরেন্স কোম্পানি দ্বিতীয় এবং প্রাইম ইন্সুরেন্স কোম্পানি তৃতীয় স্থানে হয়েছে।

এই ক্যাটাগরিতে ‘সার্টিফিকেট অফ মেরিট’ পেয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি।

প্রস্তুতকারক খাতের প্রতিষ্ঠান ক্যাটেগরিতে বিএসআরএম প্রথম, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড দ্বিতীয় এবং গ্যাক্সোস্মিথক্লাইন তৃতীয় স্থান লাভ করেছে।

এনজিওখাতে ব্র্যাক প্রথম, সাজেদা ফাউন্ডেশন দ্বিতীয় এবং উদ্দীপন তৃতীয় স্থান অর্জন করেছে। এই খাতে সার্টিফিকেট অফ মেরিট পেয়েছে ব্যুরো বাংলাদেশ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোণ, সেবা খাতে ইউনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লিমিটেড, সরকারি প্রতিষ্ঠান ক্যাটেগরিতে ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশ (আইসিবি) পুরস্কার পায়।

কর্পোরেট সুশাসনের জন্য আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড প্রথম, জনতা ব্যাংক দ্বিতীয় এবং প্রাইম ব্যাংক লিমিটেড তৃতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রনালয়ের উর্দ্ধতন সচিব হেদায়েতুল আল মামুন, আইসিএবি সভাপতি শওকত হোসেন এফসিএ,  প্রকাশিত হিসাব ও প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান এফসিএসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।