শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা সভায় সভাপতিত্ব করেন বলে সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদ, পরিচালক সাজ্জাতুয্ জুম্মা, তৌহিদুর রহমান, আনোয়ার হোসেন খান, মোহাম্মদ ইউনুছ, মহিউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক সেতাউর রহমান উপস্থিত ছিলেন।
