২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প যন্ত্রপাতি-কাঁচামাল রপ্তানিতে ওয়ালটন

শিল্পের বিভিন্ন ধরনের মেশিনারিজ ও কাঁচামাল রপ্তানির উদ্যোগ নিয়েছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 09:43 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

এজন্য বিভিন্ন মেশিনারিজ ও কাঁচামাল তৈরির প্ল্যান্ট বসানোর কাজ করছে বলে বুধবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

“ওয়ালটন কারখানায় কাস্টিং প্ল্যান্ট তৈরির কাজ চলছে। এতে স্টিল, কপার ও এ্যালুমিনিয়াম সহযোগে তৈরি হবে বিভিন্ন যন্ত্রাংশ।পলিউল (রেফ্রিজেরেটরের কাঁচামাল) তৈরির কাজও চলছে।”

আগামী এক মাসের মধ্যে পলিউল মেকিং প্ল্যান্ট চালু হবে বলে জানিয়েছে ওয়ালটন।

পলিউল ম্যাট্রেস, ফোম, সোফা, গদি ইত্যাদি তৈরিতেও ব্যবহৃত হয়।

ওয়ালটনের পরবর্তী প্রকল্প কালার মাস্টারব্যাচ ও বেস পলিউল প্ল্যান্ট। প্লাস্টিক পণ্য উৎপাদনে মাস্টারব্যাচ ব্যবহৃত হয়। বেস পলিউল হচ্ছে একধরনের মৌলিক কাঁচামাল, যা উচ্চ প্রযুক্তির এ্যাডভান্স র’ ম্যাটেরিয়ালস হিসেবে স্বীকৃত। 

ওয়ালটনের পার্টস কম্পোনেন্টস প্রকল্পে তৈরি হচ্ছে ড্রায়ার ফিল্টার, এ্যাকুমুলেটর, বিভিন্ন ধরনের সুইচ, কানেক্টর, লোগো, ইভাপোরেটর কন্ডেন্সার, প্লাস্টিক শিট, রাবার ম্যাগনেট, প্যাকিং বেল্ট ইত্যাদি।