২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু

স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা ও ব্যাংকিং সেবার প্রতি আগ্রহ তৈরিতে খুলনায় শুরু হয়েছে স্কুল ব্যাংকিং কার্যক্রম।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 07:30 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শনিবার মহানগরীর একটি হোটেলে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্ধোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

এ কার্যক্রমের ফলে ছয় থেকে ১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীরা ১০০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবে।

উদ্বোধন অনুষ্ঠানে নগরীর ৩৯টি স্কুলের ৩০০ শিক্ষার্থী ১০০ টাকা করে দিয়ে ব্যাংক হিসাব খোলে।

অনুষ্ঠানে স্কুল ব্যাংকিং বিষয়ে বিস্তারিত নীতিমালা জারি করা হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তিকরণ ও আর্থিক শিক্ষা কর্মসূচির উপর গুরুত্বারোপ করেছে।

পথশিশুদের জন্য ব্যাংকে ১০ টাকায় হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক দেবাশীষ চক্রবর্তী।

এর আগে সকালে গভর্নর খুলনা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাংক আন্তঃঅফিস ক্রীড়া, সাহিত্য ও সংগীত প্রতিযোগিতার উদ্বোধন করেন।