২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবৈধ’ কারখানা ব্যবহারে অনুমোদন দেবে রাজউক

বিধি না মেনে গড়ে ওঠা গার্মেন্টস কারখানাগুলো শিগগিরই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল পরিদর্শন করে ব্যবহারের অনুমোদন দেবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনয়ার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 01:12 AM

Updated : 01 Sep 2026, 12:27 PM

মঙ্গলবার বিজিএমইএ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় পূর্তমন্ত্রী বলেন, “অনেক গার্মেন্টস কারখানা ড্যাপের নির্ধারিত শিল্পাঞ্চলের মধ্যে স্থাপন করা হয়নি। সেগুলো হঠাৎ করে বন্ধ করা যাবে না। ড্যাপ প্রণয়নের আগেই ঢাকা শহরে অনেক স্থাপনা গড়ে ওঠে।

“তাছাড়াও ড্যাপের মেয়াদ ছিল ২০১৫ সাল পর্যন্ত। এ পরিকল্পনাটি পর্যালোচনা করার জন্য ইতোমধ্যেই কমিটি গঠন করা হয়েছে।”

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বলেন, “ক্রেতাদের পক্ষ থেকে পোশাক শিল্প পরিদর্শনের জন্য যে প্রকৌশলীরা আসছেন, তারা যাতে আমাদের দেশীয় প্রকৌশলীদের সাথে দল গঠন করে পরিদর্শন কাজ করেন, তার ব্যবস্থা করা হবে।”

এজন্য বুয়েটসহ প্রকৌশলীদের পেশাভিত্তিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ‘শেয়ারিং ভিউজ অন বিল্ডিং, ফায়ার অ্যান্ড ইলেক্ট্রিক সেফটি অ্যাসেসমেন্ট ইন আরএমজি ফ্যাক্টরিজ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিজিএমই’র সভাপতি আতিকুল ইসলাম।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা, ইউনিভার্সিটি অফ এশিয়া অ্যান্ড প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশের প্রেসিডেন্ট প্রকৌশলী শামিমুজ্জামান বসুনিয়া।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. ইশতেয়াক আহমেদ তৈরি পোশাক শিল্পের কারখানার নির্মাণ ত্রুটিজনিত ঝুঁকি, অধ্যাপক ড. মাকসুরুল হেলাল অগ্নিকাণ্ড সংক্রান্ত ঝুঁকি এবং অধ্যাপক ড. আবুল হাসিব চৌধুরী বৈদ্যুতিক সংযোগ সংক্রান্ত ঝুঁকির উপস্থাপনা তুলে ধরেন।