২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার খোলা থাকবে সব ব্যাংক

শুক্রবার সরকারি ছুটির দিন সব ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 05:15 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বৃহস্পতিবার এক সার্কুলার জারি করে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, জনস্বার্থে ৬ ডিসেম্বর শুক্রবার তফসিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুপুরের নামাজের বিরতি ও মধ্যাহ্নভোজের জন্য কিছু সময় লেনদেন বন্ধ থাকবে। বাকি সময় গ্রাহকরা অন্যান্য স্বাভাবিক দিনের মতো লেনদেন করতে পারবেন।

ব্যাংক খোলা রাখার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করারও কথা বলা হয়েছে।

এর আগে বুধবার এক সার্কুলারে ৭ ডিসেম্বর শনিবার শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার যে নিদের্শ দেয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।

আগের বিজ্ঞপ্তিতে শনিবার পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার সুবিধার্থে শিল্পাঞ্চল এলাকায় তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নিদের্শ দেয়া হয়েছিল।

পুরো সপ্তাহজুড়ে অবরোধের কারণে সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা ব্যাংকে লেনদেন ঠিকমত করতে পারেননি। এছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়েরv কাজ চলছে। এক্ষেত্রে প্রার্থী ঋণ তথ্য একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ব্যাংক থেকে সরবরাহ করা হয়।

এজন্য সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান।

পুরনো খবর:

শুক্র-শনিবার হাই কোর্ট চালানোর আবেদন