২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানত গ্রহণের সময় কমলো আর্থিক প্রতিষ্ঠানের

এখন থেকে ন্যূনতম তিন মাস মেয়াদে সব ধরনের আমানত সংগ্রহ করতে পারবে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 09:13 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

রোববার বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এ কে এম আমজাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ সুবিধা দেয়া হয়।

এর আগে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জনসাধারণ কিংবা প্রতিষ্ঠান থেকে আমানত রাখার ন্যূনতম সময়সীমা ছিল ছয় মাস।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

প্রজ্ঞাপনে বলা হয়, “আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগৃহীত সব ধরনের আমানতের ন্যূনতম মেয়াদ তিন মাস নির্ধারণ করা হলো। এক্ষেত্রে আমানতের মেয়াদ তিন মাস পার করার পর আমানতকারীর অনুরোধে মেয়াদ পূর্তির আগে নগদায়ণ করা যাবে।”

আর্থিক প্রতিষ্ঠানগুলো সাধারণত ব্যাংক থেকে আমানত নিয়ে ব্যবসা পরিচালনা করে।

এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দুই পক্ষই উপকৃত হবে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ও বাজার বিভাগের কর্মকর্তারা।