২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লবণ আমদানিতে সায়

চলতি মাসের ২২ সেপ্টেম্বর পর‌্যন্ত সাধারণ লবণ আমদানি নিষিদ্ধের আদেশ স্থগিত করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 12:59 AM

Updated : 23 Aug 2022, 06:54 PM

ফলে এই সময় পর্যন্ত লবণ আমদানি করা যাবে। তবে এ জন্য কিছু শর্ত মানতে হবে ব্যাংক ও আমদানিকারকদের।

৫ সেপ্টেম্বর এক গণবিজ্ঞপ্তি জারি করে এ নির্দেশ দেয় প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর।

এ নির্দেশনার আলোকে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে লবণ আমদানির ঋণপত্র খুলতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আমদানির ক্ষেত্রে শর্তগুলো হলো, একজন লবণ মিল মালিক সর্বোচ্চ ১০ হাজার মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে পারবেন।

ঋণপত্র খোলার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আমদানিকারককে ঋণপত্রের অনুলিপিসহ সব তথ্য প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরকে লিখিতভাবে জানাতে হবে।

ঋণপত্র খোলার ৩০ দিনের মধ্যে লবণ জাহাজীকরণ করতে হবে।