দেশে এক লাখ ঋণ খেলাপি
চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে দেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর প্রায় এক লাখ ঋণগ্রহীতা খেলাপি হয়েছেন।
এর মধ্যে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে ঋণ খেলাপির সংখ্যা ২৩ হাজার ৩৪৭ জন। সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকে মার্চ পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৪ হাজার ৪০৩ কোটি ১১ লাখ টাকা। আর ওই সময় পর্যন্ত আদায় হয়েছে এক হাজার ৩২১ কোটি ৭৩ লাখ টাকা।
আর বেসরকারি ব্যাংকগুলোর মোট ৭৬ হাজার ৩৩১ জন ঋণগ্রহীতা খেলাপি হয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ আহমেদ নাজমীন সুলতানা ও অপু উকিলের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অপু উকিলের প্রশ্নের জবাবে আবুল মাল আব্দুল মুহিত জানান, সরকারি ব্যাংকগুলোয় ঋণ খেলাপির সংখ্যা ২৩ হাজার ৩৪৭। সোনালী ব্যাংকের ঋণ খেলাপির সংখ্যা ছয় হাজার ৪৬৮টি। জনতা ব্যাংকের চার হাজার ৪৫৬, অগ্রণী ব্যাংকের আট হাজার ৫৫৭, রূপালী ব্যাংকের তিন হাজার ৮৬৬।
বেসরকারি ব্যাংকগুলোতে পূবালী ব্যাংকে চার হাজার ৭৪৯ জন, উত্তরা ব্যাংকে এক হাজার ৬৫৬ জন, এবি ব্যাংকে এক হাজার নয় জন, আইএফআইসি ব্যাংকে এক হাজার ১৪০ জন, ইসলামী ব্যাংকে এক হাজার ৭৬৩ জন, এনবিএলে ৯০৭ জন, সিটি ব্যাংকে ছয় হাজার ৬৫৪ জন, ইউসিবিএলে চার হাজার ৮৫২ জন, আইসিবি ইসলামিক ব্যাংকে ৭৪১ জন ঋণগ্রহীতা খেলাপি হয়েছেন।
এছাড়া ইবিএলের চার হাজার ১৪৪ জন গ্রহীতা, এনসিসিবিএলের ৬২২ জন, প্রাইম ব্যাংকের দুই হাজার ৩৫ জন, সাউথ-ইস্ট ব্যাংকের ৫৫৯ জন, ঢাকা ব্যাংকের দুই হাজার ৫৫৬ জন, আল আরাফা ইসলামী ব্যাংকের ২১০ জন, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩৫৯ জন, ডাচ-বাংলা ব্যাংকের ৬১৪ জন, মার্কেন্টাইল ব্যাংকের ১১ শ’ গ্রাহক, ওয়ান ব্যাংকের ৯২৬ জন, এক্সিম ব্যাংকের ৩৪১ জন, প্রিমিয়ার ব্যাংকের এক হাজার ৩৬৫ জন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১০৪ জন, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৬০ জন, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১১৬ জন, ট্রাস্ট ব্যাংকের ৪৭৮ জন, ব্যাংক এশিয়ার এক হাজার ৮৪১ জন, বিসিবিএলের ৬৫৭ জন, যমুনা ব্যাংকের ১৪৫ জন, শাহজালাল ইসলামী ব্যাংকের ১৮৮ জন এবং ব্র্যাক ব্যাংকের ৩৪ হাজার ৪৪৫ জন ঋণগ্রহীতা খেলাপি হয়েছেন।
মুহিত জানান, বাংলাদেশে কার্যক্রম চালানো বিদেশি ব্যাংকগুলোর ঋণ খেলাপির সংখ্যা ১০ হাজার ২৫২ জন। এছাড়া বিশেষায়িত চারটি ব্যাংকের ১৮ হাজার ৮২৮ জন গ্রাহক ঋণ নিয়ে খেলাপি হয়েছেন।
অর্থাৎ গত মার্চ পর্যন্ত দেশে ঋণ খেলাপির সংখ্যা ছিল সব মিলিয়ে ৯৯ হাজার ৬৭৮ জন। আর ঋণ খেলাপের অভিযোগে মোট ২৬ হাজার ৫৭৯টি মামলা বর্তমানে বিচারাধীন।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের। এমন দৃশ্য কমই দেখা গেছে নবম সংসদের মেয়াদকালে।
এর মধ্যে সোনালী ব্যাংক মওকুফ করেছে এক হাজার ৭৩১ কোটি ৮৯ লাখ টাকা; জনতা ব্যাংক এক হাজার ৮১৯ কোটি ৬৯ লাখ টাকা; অগ্রণী ব্যাংক ৫৪৭ কোটি ৭৭ লাখ টাকা ও রূপালী ব্যাংক ৩১৩ কোটি টাকা মওকুফ করেছে।
এছাড়া কৃষি ব্যাংক ৫৩ কোটি ১৫ লাখ টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ১৮২ কোটি ২৫ লাখ টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১৮ কোটি ৪৩ লাখ টাকা এবং বেসিক ব্যাংক ১৪ কোটি ৭৩ লাখ টাকা ও খেলাপি ঋণ মওকুফ করেছে।
এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি ব্যাংকেরই মূলধন ঘটাতি রয়েছে। জনতা ব্যাংক বাদে বাকি তিনটি ব্যাংকে প্রভিশনেরও ঘাটতি রয়েছে।
অর্থমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, সোনালি ব্যংকের মূলধন ঘাটতি পাঁচ হাজার ২৪৪ কোটি ৯৪ লাখ টাকা, প্রভিশন ঘাটতি চার হাজার ৬০৬ কোটি ৬৫ লাখ টাকা। জনতা ব্যাংকের মূলধন ঘাটতি এক হাজার ১১৪ কোটি ৫২ লাখ টাকা। অগ্রণী ব্যাংকের মূলধন ঘাটতি দুই লাখ ১২০ কোটি ৩১ লাখ টাকা, প্রভিশন ঘাটতি দুই হাজার ৮৩ কোটি ৭৩ লাখ টাকা। রূপালী ব্যাংকের মূলধন ঘাটতি এক হাজার ১৬৪ কোটি ৬৬ লাখ টাকা এবং প্রভিশন ঘাটতি ৮০৪ কোটি টাকা।
মুহিত বলেন, “রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী এবং বেসিক ব্যংক, কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মূলধন ঘাটতি পূরণের বিষয়টি সরকারের বিবেচনাধীন। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মূলধন ও প্রভিশন ঘাটতি দূর করার জন্য সংশ্লিষ্ট ব্যাংগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা দেয়া হয়েছে।”
বিএনপির লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সোনালী ব্যাংক থেকে হল-মার্ক গ্রুপের মালিকানাধীন প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ব্যাংকের নিয়ন্ত্রণে আনার জন্য আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। আর বিভিন্ন ব্যাংকে বিছমিল্লাহ গ্রুপের জালিয়াতি ঘটনা তদন্তের জন্য দুদকে পাঠানো হয়েছে।
বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশে ইসলামী শরিয়াহ অনুযায়ী আটটি ব্যাংক পরিচালিত হচ্ছে। এগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক।
সরকারি দলের ফরিদা রহমানের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন জানান, গত চার বছরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে প্রায় চারশ’ কোটি টাকার বিল বকেয়া পড়েছে।
এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বকেয়া ৬১ কোটি ৯১ লাখ টাকা। আর বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে বকেয়া ২৯১ কোটি দুই লাখ টাকা।
