‘ভারত-বাংলাদেশ বাণিজ্যে অশুল্ক বাধা দূর করতে হবে’
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যে সব অশুল্ক বাধা দূর করতে বিনিয়োগ বোর্ডের সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের শিল্পপতিদের শীর্ষ সংগঠন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উভয় পক্ষেই এধরনের কিছু বাধা রয়েছে। তাই ওগুলো দূর করতে আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।”
গত বুধবারই দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগকে সহায়তা করতে সিআইআই ও বিনিয়োগ বোর্ডের মধ্যে ঢাকায় একটি চুক্তি সই হয়েছে।
শেখর জানান, জুনের শেষ দিকে বাংলাদেশি ব্যবসায়ীদের ৪০ সদস্যের শক্তিশালী একটি প্রতিনিধি দল ভারতে আসছেন।
২৭ ও ৩০ জুন সিআইআইয়ের উদ্যোগে চেন্নাই ও মুম্বাইয়ে অনুষ্ঠেয় রোড শো-তে অংশ নেবেন তারা।
এছাড়া ৩০ জুন কলকাতায় স্থানীয় ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভাতেও অংশ নেবেন তারা।
শেখর বলেন, “দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে বিধি-বিধান শিথিল করার সুপারিশ করবে সিআইআই।
তিনি বলেন , বাংলাদেশে যেমন বড় আকারের ভারতীয় বিনিয়োগোর সুযোগ রয়েছে তেমনি ভারতেও বাংলাদেশি বিনিয়োগের সুযোগ আছে। বিশেষ করে দেশটির পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলে।
বিনিয়োগ বোর্ডের হিসাবে, ২০১২ পযন্ত বাংলাদেশে প্রায় আড়াই বিলিয়ন ডলারের ভারতীয় বিনিয়োগ রয়েছে। ২৭০টি বিনিয়োগের মধ্যে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) ৭৭টি এবং যৌথ বিনিয়োগ ১৯৩টি। এতে ৫১ হাজার ৬০০ মানুষের কর্মসংস্থান হয়েছে।
টাকার অঙ্কে দেশে ভারতীয় বিনিয়োগ সবচেয়ে বেশি এসেছে ২০১২ সালে এক হাজার ৮১৯ মিলিয়ন ডলারের।
তবে দুদেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে ভারতে পণ্য রপ্তানিতে নানা ধরনের অশুল্ক বাধা দূর করতে দীর্ঘ দিন ধরে বাংলাদেশের ব্যবসায়ীরা দাবি জানিয়ে আসছে।
