২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আবুধাবির ব্যবসায়ীরা

বাংলাদেশের সিরামিক, পেট্রোলিয়াম ও গ্যাস খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আরব আমিরাতের ব্যবসায়ীদের সংগঠন আবুধাবি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 04:09 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সোমবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে আবুধাবির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাপরিচালক হেলাল আল মুহাইরি এ আগ্রহের কথা তুলে ধরেন।

ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব বশির হায়দার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবুধাবিতে ডিসিসিআই সভাপতি মো. সবুর খানের নেতৃত্বে ১৪ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে আবুধাবি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তাদের বৈঠক হয়। সেখানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে উভয়পক্ষের মধ্যে একটি সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।