২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে মূসক অব্যাহতি চায় বেসিস

জাতীয় বাজেটে সফটওয়্যার ও আইটিইএস খাতে মূল্য সংযোজন কর অব্যাহতি চেয়েছে বেসিস ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের সভাকক্ষে মতবিনিময় সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পক্ষ থেকে প্রস্তাব পেশ করেন বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

আসন্ন বাজেটে মূল্য সংযোজন কর, আয়কর, শুল্ক ইত্যাদি বিষয়ে বিভিন্ন তথ্য প্রযুক্তি সংগঠনের সঙ্গে সভায় বেসিসের পক্ষ থেকে স্থানীয়ভাবে প্রস্তুত করা কাস্টমাইজড সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিসেস এস ০৯৯.১০ কোডের আওতায় অন্তর্ভুক্ত করার জন্য বলা হয় ।

এ ছাড়া তথ্য প্রযুক্তি নির্ভর সেবার জন্য প্রযোজ্য সাড়ে চার শতাংশ মূসক প্রত্যাহারের প্রস্তাব দেয় বেসিস।

এ বিষয়ে একটি লিখিত প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের হাতে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় ।