২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে প্রাক বাজেট আলোচনা

বর্তমান সরকারের মেয়াদের শেষ বাজেটের প্রাক বাজেট আলোচনা শুরু হতে যাচ্ছে মঙ্গলবার থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 06:54 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

মঙ্গলবার সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বছরের প্রথম প্রাক বাজেট (২০১৩-২০১৪) আলোচনা শুরু হবে।

এতে অংশ নেবেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ অর্থনীতি সমিতিসহ আরো দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সাধারণত জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পরবর্তী অর্থবছরের বাজেট জাতীয় সংসদে প্রস্তাব করেন অর্থমন্ত্রী। আলোচনার পর জুন মাসের শেষের দিকে তা সংসদে পাস হয়।

১ জুলাই থেকে শুরু হয় নতুন বাজেট বাস্তবায়ন।

বতর্মান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময় চারটি বাজেট পেশ করা হয়েছে। এটি হবে এ সরকারের মেয়াদের শেষ বাজেট, যার প্রায় অর্ধেক বাস্তবায়ন হবে আরেকটি সরকারের মেয়াদে।