তাণ্ডবে জড়িতরা দেশের শত্রু: অর্থমন্ত্রী
বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের ‘দেশবিরোধী’ ও ‘দেশের শত্রু’ বলে আখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
দেশজুড়ে চলমান জামায়াত শিবিরের সহিংতার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “যারা এসব ঘটনায় জড়িত তারা বাংলাদেশবিরোধী মুভমেন্ট করছে। তারা রাষ্টদ্রোহী নয়, তারা বাংলাদেশের শত্রু। তাদের শাস্তি হওয়া দরকার।”
আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সহিংসতা নিয়ে প্রচারের বিষয়ে তিনি বলেন, “দেশের ১৫টি জেলায় সংহিংসতা হয়েছে। এর মধ্যে ছয়টি জেলায় বেশি। কিন্তু দুনিয়াজুড়ে ব্যাপক প্রচারণা হচ্ছে, প্রপাগান্ডা হচ্ছে। যতটা প্রচারণা হচ্ছে, ঘটনা ততটা নয়।”
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগসহ জামায়াত-শিবিরের তাণ্ডবে দেশের কয়েকটি স্থানে ৬৭ জন নিহত হয়েছে, যার মধ্যে ছয় জন পুলিশ রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুষ্ঠানে ডিসিসিআইয়ের সভাপতি সুবর খান বলেন, পলিটিক্যাল পরিস্তিতি এমন পর্যায়ে পৌঁছেছে যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলেছে। ধর্মীয় পবিত্র স্থান, ব্যাংক-বীমা বুথ, গাড়ির শোরুমে আক্রমণ হচ্ছে।
পরিস্থিতি স্থিতিশীল করতে ব্যবসায়ীদের সমাজের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে আহ্বান জানানো হয়।
