২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স সেবা এসএমই ইউনিটে

ব্র্যাক ব্যাংক এসএমই শাখাগুলোতে রেমিটেন্স সেবা চালু করেছে। র ফলে দেশের পল্লী অঞ্চলে থাকা ব্যাংকের গ্রাহকরা তাদের প্রবাসী স্বজনদের পাঠানো অর্থ খুব সহজেই হাতে পাবেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 12:26 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান গাজীপুরের কাপাসিয়া এসএমই ইউনিটে স্থানীয় গ্রাহক সেলিনা আক্তারের কাছে রেমিটেন্স অর্থ হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন এই সেবার উদ্বোধন করেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিকভাবে ব্যাংকের ২১টি এসএমই ইউনিট অফিসে এই সেবা চালু হয়েছে। পর্যায়ক্রমে দেশের ৩৯৭টি এসএমই ইউনিটে তা বিস্তৃত হবে।

রেমিটেন্স সেবা চালু হওয়া ২১টি শাখা হলো, কুমিল্লার চান্দিনা, ব্রাহ্মণপাড়া, হোমনা, বড়ুরা, দেবিদ্বার, কোম্পানিগঞ্জ ও লাকসাম, টাঙ্গাইলের মির্জাপুর ও সখিপুর, ফেনীর ছাগলনাইয়া ও দাগনভূঁইয়া, নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও চাটখিল, মুন্সিগঞ্জের শ্রীনগর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, গাজীপুরের কাপাসিয়া, সিলেটের গোলাপগঞ্জ, চাঁদপুরের কচুঁয়া, সুনামগঞ্জের ধীরাই, ময়মনসিংহের ভালুকা ও কিশোরগঞ্জের কটিয়াদি।

গাজীপুরে ওই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ সময় ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান জনাব আবদুর রহমান, কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জনাব জীশান কিংশুক হক, ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউসন ও প্রবাসী ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জনাব শাহীন ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।