২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে রেমিটেন্স ১৩১ কোটি ৪৭ লাখ ডলার

জানুয়ারি মাসে ১৩১ কোটি ৪৭ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 12:17 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

যা একক মাস হিসাবে এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। এর আগে গত বছরের অক্টোবর মাসে ১৪৫ কোটি ৬৯ লাখ ডলারের রেমিটেন্স এসেছিল।

ডিসেম্বরে এসেছিল ১২৮ কোটি ৭৩ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান সোমবার জানুয়ারির মাসের রেমিটেন্স প্রবাহের এ তথ্য জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছরের মতো নতুন বছরের শুরুতেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। আর এই রেমিটেন্সের উপর ভর করেই বৈদেশিক মুদ্রার রিজারভ ১৩ বিলিয়ন ডলারের উপরে অবস্থান করছে।”

কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা অারো জানান, গত বছরের জানুয়ারির চেয়ে এ বছরের জানুয়ারিতে রেমিটেন্স বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ। আর ২০১১ সালের জানুয়ারির চেয়ে বেড়েছে প্রায় ৩৬ শতাংশ।

 

বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত তথ্য পরযালোচনায় দেখা যায়, চলতি ২০১২-১৩ অরথবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৮৭১ কোটি ৮৮ লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত অর্বছরের একই সময়ের চেয়ে প্রায় ২৩ শতাংশ বেশি।

ওই সাত মাসে গড়ে ১২৪ কোটি ডলার বেশি রেমিটেন্স অাসে।

২০১২ সালে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৪২০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, দেশের ইতিহাসে এই পরিমাণ রেমিটেন্স এক বছরে আগে আর কখনো আসেনি।

গত বছরের শুরু থেকে রেমিটেন্স প্রবাহে উর্ধ্বগতি থাকায় কেন্দ্রীয় ব্যাংকের ধারণা ছিল, বছর শেষে এর পরিমাণ ১ হাজার ৪০০ কোটি ডলার স্পর্শ করবে। তবে বছর শেষে তা ওই অঙ্ক ছাড়িয়ে যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২ সালে দেশে ১৪ দশমিক ২০ বিলিয়ন ডলার রেমিটেন্স আসে। ২০১১ সালে রেমিটেন্সের পরিমাণ ছিল ১২ দশমিক ১১ বিলিয়ন (১ হাজার ২১১ কোটি) ডলার।

এক বছরের ব্যবধানে প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার বেশি অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। শতকরা হিসেবে যা বেড়েছে ১৬ দশমিক ৩ শতাংশ।

২০১১ সালে প্রবৃদ্ধি হয়েছিল ১০ শতাংশ। ২০১০ সালে রেমিটেন্স বাড়ে ২ দশমিক ৫ শতাংশ।

২০১২ সালের অক্টোবর মাসে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স এসেছে। কোরবানির ঈদ এবং পূজাকে সামনে রেখে ওই মাসে ১৪৫ কোটি ৩৬ লাখ ডলার দেশে পাঠান প্রবাসীরা। এক মাসে এত রেমিটেন্স আগে কখনো আসেনি।

রেমিটেন্স প্রবাহের এই গতি আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ছাইদুর রহমান।

তিনি জানান, মূলত: রেমিটেন্সের উপর ভর করেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক অবস্থায় রয়েছে।

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রিজার্ভ অতীতের সব রেকের্ড ভেঙ্গে ১৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

৭ জানুয়ারি রিজার্ভ ১৩ দশমিক ১৩ বিলিয়ন ডলারে উঠে।

এরপর আকুর (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) নভেম্বর-ডিসেম্বর মেয়াদের ৫৯ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ১২ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে নেমে আসে।

২৪ জানুয়ারি তা দ্বিতীয়বারের মতো ১৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

সোমবার দিনের শুরুতেও রিজারভ ১৩ বিলিয়ন ডলারের উপরে অবস্থান করছিল।

এই রিজার্ভ দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক।

আন্তরজাতিক মানদন্ড অনুযায়ী কোনো দেশে তিন মাসের অামদানি ব্যয় মেটানোর সমপরিমাণ রিজারভ মজুদ থাকতে হয়।