এনআরবি ব্যাংকের লাইসেন্সের সিদ্ধান্ত ৩ ফেব্রুয়ারি
প্রাথমিক অনুমোদন পাওয়া নতুন নয়টি ব্যাংকের মধ্যে প্রবাসী উদ্যোক্তাদের এনআরবি কমার্শিয়াল ব্যাংককে লাইসেন্স দেয়ার বিষয়ে আগামী ৩ ফেব্রুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কেন্দ্রীয় ব্যাংক।
তিনি সাংবাদিকদের বলেন, “আজকের বৈঠকে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের মেমো উপস্থাপন করা হয়। পাশাপাশি ব্যাংকের সিইও বিজেনেস প্ল্যান উপস্থাপন করেছেন। বাংলাদেশ ব্যাংকের বোর্ড তাদের মেমো ও বিজনেস প্ল্যান দেখে সন্তুষ্ট।”
“আগামী ৩ ফেব্রুয়ারির বোর্ড সভায় এনাআরবি ব্যাংককে লাইসেন্সের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।”
প্রাথমিক অনুমোদন আরো কয়েকটি ব্যাংকের মেমো ও বিজনেস প্ল্যান ওইদিন উপস্থাপন করা হতে পারে বলে ডেপুটি গভর্নর জানান।
বেসরকারি খাতে নতুন অনুমোদন পাওয়া ৯টি ব্যাংকের মধ্যে ৬টি দেশীয় উদ্যোক্তাদের এবং তিনটি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের। এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুমোদনও পেয়েছে। এখন নিয়ম অনুযায়ী ব্যাংকের পরিশোধিত মূলধন পরিশোধ সাপেক্ষে লাইসেন্স দেয়া হবে।
প্রস্তাবিত ব্যাংকগুলোর মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংক সব অর্থ পরিশোধ করেছে।
এনআরবি ব্যাংকের ক্ষেত্রে আয়কর বিবরণীতে প্রদর্শিত অর্থ থেকে মূলধন যোগানের শর্ত না থাকায় ব্যাংকটি লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে রয়েছে। দেশীয় উদ্যোক্তাদের সব অর্থ হতে হবে আয়কর বিবরণীতে প্রদর্শীত অর্থ। অর্থাৎ সাদা (বৈধ্য উপায়ে উপার্জিত অর্থ) টাকা।
১২টি দেশের ৫৩ জন প্রবাসী বাংলাদেশি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা। ব্যাংকটি পরিশোধিত মূলধন হিসেবে ৪৫০ কোটি টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা মূলধন নিয়ে কাজ শুরুর আবেদন করেছে।
এই ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী ফরাসত আলী। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেওয়ান মুজিবুর রহমানের নাম প্রস্তাব করা হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয় নেয়া হয়েছে রাজধানীর ১১৪ মতিঝিলের রেড ক্রিসেন্ট ভবনে।
বাকি আট ব্যাংকের মধ্যে ৬টি বিভিন্ন শর্ত পূরণ করে কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া সময়ের মধ্যে (গত বছরের ৩০ সেপ্টেম্বর) লাইসেন্সের জন্য আবেদন জমা দিয়েছিল। আর দুটি ব্যাংক সময় চেয়ে আবেদন করেছিল। এদের মধ্যে মধুমতি ব্যাংক লাইসেন্সের জন্য সম্প্রতি আবেদন করে।
স্থানীয় উদ্যোক্তাদের ফার্মাস ব্যাংক এবং প্রবাসীদের মালিকানাধীন এনআরবি গ্লোবাল ব্যাংক ৪০০ কোটি টাকার মূলধনসহ আবেদন না করায় তাদের লাইসেন্স প্রক্রিয়ার কোনো অগ্রগতি হয়নি।
লাইসেন্সের জন্য আবেদন করা ইউনিয়ন ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, ফার্মার ব্যাংক এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের উদ্যোক্তাদের আয়কর বিবরণীর তথ্য যাচাই-বাছাই চলছে বলে কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা জানান।
