ডিএসইতে সূচকে ওঠানামা
সপ্তাহের চতুর্থ দিন লেনদেনে সূচকে ওঠানামা চলেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ঘ্ণ্টায় সূচক উপরের দিকে উঠে। এর পর সূচক নিচের দিকে নামতে থাকে। লেনদেনের শেষের দিকে সূচক আবার উপরের দিকে উঠে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১২২ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ৪ পয়েন্ট বেশি।
হাতবদল হয় প্রায় ১৭৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৪১টির, কমে ১০৪টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম।
মঙ্গলবার লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ১১ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
সোমবার ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ৩৭ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১২১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
সপ্তাহের প্রথম দিন ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৩ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১৪৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ১ দশমিক ০৫ শতাংশ বা প্রায় ৪৪ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৭২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৫ দশমিক ৯৭ শতাংশ কম।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৭৩ শতাংশ বা প্রায় ৩০ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২০৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৮ দশমিক ২৩ শতাংশ কম।
