ডিএসইতে সূচকে ওঠানামা
সপ্তাহের তৃতীয় দিন লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে প্রায় ৮ পয়েন্ট।
সপ্তাহের তৃতীয় দিন লেনদেন শেষে সূচক সামান্য কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় সূচক উপরের দিকে উঠে। তবে এর পর থেকে সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১১৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ৮ পয়েন্ট কম।
হাতবদল হয় প্রায় ১২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১০৪টির, কমে ১১৪টির এবং অপরিবর্তিত ছিল ৪৮টির দাম।
সোমবার ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ৩৭ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১২১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
সপ্তাহের প্রথম দিন ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৩ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১৪৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ১ দশমিক ০৫ শতাংশ বা প্রায় ৪৪ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৭২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৫ দশমিক ৯৭ শতাংশ কম।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৭৩ শতাংশ বা প্রায় ৩০ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২০৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৮ দশমিক ২৩ শতাংশ কম।
