২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ঘণ্টায় সূচক বেড়েছে

সপ্তাহের প্রথম দিন লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2013, 05:19 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

সপ্তাহের প্রথম দিন লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। 

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম আধা ঘণ্টা সূচক উপরের দিকে উঠে। পরের আধা ঘণ্টা সূচক খানিকটা নিচের দিকে নামে। বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১৭১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ১১ পয়েন্ট বেশি। 

এক ঘণ্টায় হাতবদল হয় প্রায় ৪৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৯৭টির, কমে ৫৩টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টির দাম। 

গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ১ দশমিক ০৫ শতাংশ বা প্রায় ৪৪ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৭২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৫ দশমিক ৯৭ শতাংশ কম। 

এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৭৩ শতাংশ বা প্রায় ৩০ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২০৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৮ দশমিক ২৩ শতাংশ কম।