আইডিবির বোর্ড সভায় যোগ দিতে তিউনিস গেলেন অর্থমন্ত্রী
ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বোর্ড সভায় যোগ দিতে তিউনিস গেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার রাত ৭টা ৪০ মিনিটে ঢাকা ত্যাগ করেছেন বলে অর্থ মন্ত্রণালয়ের
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অর্থমন্ত্রী তিউনসিয়ার রাজধানী তিউনিসে ইসলামী উন্নয়ন ব্যাংকের ৪৩তম বোর্ড অব গভর্নর্সের বার্ষিক সভায় যোগ দেবেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম অর্থমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।
আগামী ৭ এপ্রিল অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
