৩ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি
৪০০ মেগাওয়াট ক্ষমতার বেসরকারি খাতের তিনটি তেলচালিত কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বাংলা ট্রাক ও অ্যাকর্ন গ্রুপ ডিজেল ও ফার্নেস তেলভিত্তিক এ কেন্দ্রগুলো স্থাপন করছে।
বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন ও বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত এ চুক্তি হয়।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে দরপত্র ছঅড়াই ‘বিদ্যুত ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনে’ এ কেন্দ্রগুলো স্থাপনে অনুমতি দিয়েছে সরকার।
চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুত সচিব আহমেদ কায়কাউস বলেন, আগামী গ্রীষ্মের চাহিদা মেটাতে প্রায় দুই হাজার মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদনের যে উদ্যোগ সরকার নিয়েছে, তারই অংশ হিসেবে এই তিন কেন্দ্র স্থাপিত হচ্ছে।
প্রতীকী ছবি
কেন্দ্রগুলো আগামী ফেব্রুয়ারির মধ্যে উৎপাদনে আসার লক্ষমাত্রা রয়েছে।
অ্যাকর্ন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস লিমিটেড চট্টগ্রামের কর্ণফুলির জুলদায় ফার্নেস তেলভিত্তিক ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। কেন্দ্রটি আগামী বছরের মে মাসে উৎপাদনে আসার লক্ষ্যমাত্রা রয়েছে।
এ কেন্দ্রটি থেকে পিডিবি ১৫ বছর ইউনিট প্রতি ১০ দশমিক ৫০ সেন্ট দরে বিদ্যুৎ কিনবে।
