‘বিষয়ভিত্তিক আয়কর প্রজ্ঞাপন’র মোড়ক উন্মোচন
আয়কর সংক্রান্ত প্রজ্ঞাপন নিয়ে একটি সংকলন প্রকাশ করেছে বেসরকারি সংস্থা গোল্ডেন বাংলাদেশ।
বুধবার ‘বিষয়ভিত্তিক আয়কর প্রজ্ঞাপন’ নামে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ অতিথিরা।
গোল্ডেন বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে অনেক বছর ধরেই ওয়েবসাইটে নিয়মিতভাবে আপডেট করা হয় এই প্রজ্ঞাপনগুলো।
“এই বছরেই সবগুলো এস আর ও পরিপূর্ণভাবে অর্থাৎ কোনটি বাতিল কোনটি সংশোধন করা হয়েছে এবং প্রতিটির সাথে লিংক সংযুক্ত করা হয়েছে। ওয়েব সাইটে আপডেট করার পাশাপাশি এই বইটি প্রকাশ করা হলো।”
