২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন সচিব

চেয়ারম্যানের পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 06:39 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

পুরনো খবর:

প্রথম সভায় বসছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
প্রথম নির্বাহী চেয়ারম্যান পেল বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ১ সেপ্টেম্বর কার্যকর

ওএসডি অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামালকে এই দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আবু হেনা মোস্তফা কামাল গত মে মাসে যুগ্ম সচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে।

বিনিয়োগের গতি বাড়ানোর লক্ষ্যে বেসরকারিকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে সরকার।

এই কর্তৃপক্ষের প্রথম নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মো. আমিনুল ইসলাম।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন কার্যকর হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। গত ২১ অগাস্ট মন্ত্রিসভার অনুমোদনের পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন গত ২৫ জুলাই জাতীয় সংসদে পাস হয়।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খানকে শিল্প মন্ত্রণালয়ে এবং তথ্য মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব মাহমুদা মিন আরাকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।