২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চে রেকর্ড ৩৭৫ কোটি ডলারের রেমিটেন্স

এর আগে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে গেল বছরের মার্চে; ৩২৯ কোটি ডলার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2026, 12:21 AM

Updated : 26 Aug 2026, 03:17 PM

চলতি বছরের মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ডলারের রেকর্ড রেমিটেন্স আসার তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

সেই হিসাবে বিদায়ী মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৯৮ শতাংশ। 

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, গত বছরের মার্চে রেমিটেন্স আসে ৩২৯ কোটি ডলার। এক বছরের ব্যবধানে সেটা বেড়েছে ৪৬ কোটি ডলার।

দেশের ইতিহাসে সবচেয়ে প্রবাসী আয় ছিল গত বছরের মার্চেই। ওই মাসে রেমিটেন্সে প্রবৃদ্ধি ছিল ৬৫ শতাংশ।

তার আগে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে ২০২৪ সালের ডিসেম্বরে; ২৬৪ কোটি ডলার। আর দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসে গত বছরের ফেব্রুয়ারিতে; ২৫৩ কোটি ডলার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রেমিটেন্স আসে ৩০২ কোটি ডলার; প্রবৃদ্ধি ছিল ১৯ দশমিক ৪৬ শতাংশ। আর বছরের প্রথম মাসে রেমিটেন্স আসে ৩ দশমিক ১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলার। 

এদিকে রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং রোজার পণ্য আমদানি ব্যয়ের চাপ না থাকায় বিদেশি মুদ্রার রিজার্ভও বেড়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়ায় ২ হাজার ৯৮১ কোটি ডলার। এর মধ্যে গত ৪ দিনে যোগ হয়েছে ৫১ কোটি ৫৮ লাখ ডলার।