ডাকসু: বিপুল ভোটে জয় ঘোষণার অপেক্ষায় শিবিরের সাদিক-ফরহাদ
সারা রাত পেরিয়ে সকালে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে ফল ঘোষণা করা হচ্ছে।
ডাকসু নির্বাচনে আট কেন্দ্রে অনুষ্ঠিত ১৮ হলের ফলাফলে বিপুল ভোটে জয় নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাদিক কায়েম ও এসএম ফরহাদ।
সবগুলো কেন্দ্রে ঘোষিত ভোটের গণনায় তারা ভূমিধস জয় পেয়েছেন; এখন আনুষ্ঠানিক ফল ঘোষণা চলছে।
কার্জন হল কেন্দ্রে অনুষ্ঠিত অমর একুশে হল, ফজলুল হক হল ও শহীদুল্লাহ হল, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে শামসুন্নাহার হল, শারীরিক শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত জগন্নাথ হল, সলিমুল্লাহ হল ও জহুরুল হক হল, টিএসসি কেন্দ্রে অনুষ্ঠিত রোকেয়া হল, সিনেট ভবন কেন্দ্রে বিজয় একাত্তর হল, মুহসিন হল ও স্যার এ এফ রহমান হল, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, সূর্যসেন হল ও শেখ মুজিবুর রহমান হল, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রের সুফিয়া কামাল হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুননেছা মুজিব হলের ঘোষিত ফলাফলে এই চিত্র পাওয়া যাচ্ছে।
শিবিরের সাদিক কায়েম পেয়েছেন মোট ১৪,০৪২ ভোট, আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৩,৩৮৯ ভোট পেয়েছেন।
জিএস পদে শিবিরের এসএম ফরহাদ পেয়েছেন ১০,৭৯৬ ভোট। আর ছাত্রদলের শেখ তানভীর হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার ১,৮০৯ ভোট পেয়েছেন।
|
হল |
ভিপি প্রার্থী |
জিএস প্রার্থী |
|
কার্জন হল কেন্দ্র: অমর একুশে হল
|
সাদিক কায়েম: ৬৪৪ ভোট আবিদুল ইসলাম খান: ১৪১ ভোট উমামা ফাতেমা: ৯০ ভোট |
এসএম ফরহাদ: ৪৬৬ ভোট শেখ তানভীর হামিম: ১৮০ ভোট আবু বাকের মজুমদার: ১৮৭ ভোট |
|
কার্জন হল কেন্দ্র: ফজলুল হক হল
|
সাদিক কায়েম: ৮৪১ ভোট আবিদুল ইসলাম: খান ১৮১ ভোট উমামা ফাতেমা: ১৫৩ ভোট |
এসএম ফরহাদ: ৫৮৯ ভোট শেখ তানভীর হামিম: ২২৮ ভোট আবু বাকের মজুমদার: ২৪১ ভোট |
|
কার্জন হল কেন্দ্র: শহীদুল্লাহ হল |
সাদিক কায়েম: ৬৬১ ভোট আবিদুল ইসলাম খান: ১৯৯ ভোট উমামা ফাতেমা: ১৪০ ভোট |
এসএম ফরহাদ: ৫৭০ ভোট শেখ তানভীর হামিম: ২৪৯ ভোট আবু বাকের মজুমদার: ২৪১ ভোট |
|
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্র: শামসুন্নাহার হল |
সাদিক কায়েম: ১১১৪ ভোট |
এসএম ফরহাদ: ৮১৪ ভোট শেখ তানভীর হামিম: ৩১২ ভোট আবু বাকের মজুমদার: ১২৪ ভোট |
|
শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল |
সাদিক কায়েম: ১০ ভোট |
এসএম ফরহাদ: ৫ ভোট আবু বাকের মজুমদার: ২৭ ভোট |
|
শারীরিক শিক্ষা কেন্দ্র: জহুরুল হক হল |
সাদিক কায়েম: ১৪৭২ ভোট |
এসএম ফরহাদ: ৬৭০ ভোট আবু বাকের মজুমদার: ৮৯ ভোট |
|
শারীরিক শিক্ষা কেন্দ্র: সলিমুল্লাহ হল |
সাদিক কায়েম: ৩০৩ ভোট |
এসএম ফরহাদ: ২৩৭ ভোট আবু বাকের মজুমদার: ১৮ ভোট |
|
টিএসসি কেন্দ্র: রোকেয়া হল |
সাদিক কায়েম: ১৪৭২ ভোট |
এসএম ফরহাদ: ১১২০ ভোট |
|
সিনেট ভবন কেন্দ্র: বিজয় একাত্তর হল |
সাদিক কায়েম: ৯৯১ ভোট |
এসএম ফরহাদ: ৭৭৯ ভোট আবু বাকের মজুমদার: - |
|
সিনেট ভবন কেন্দ্র: মুহসিন হল |
সাদিক কায়েম: ৬৩৩ ভোট আবিদুল ইসলাম খান: ২২১ ভোট উমামা ফাতেমা: ৫৬ ভোট |
এসএম ফরহাদ: ৫০১ ভোট শেখ তানভীর হামিম: ২৫৮ ভোট আবু বাকের মজুমদার: - |
|
সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান হল |
সাদিক কায়েম: ৬০২ ভোট আবিদুল ইসলাম খান: ১৮৬ ভোট উমামা ফাতেমা: ৭৯ ভোট |
এসএম ফরহাদ: ৪৮৮ ভোট শেখ তানভীর হামিম: ২৪৫ ভোট আবু বাকের মজুমদার: ৫৪ ভোট |
|
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ: কবি জসীমউদ্দীন হল |
সাদিক কায়েম: ৬৪৭ ভোট আবিদুল ইসলাম খান: ১৮৭ ভোট উমামা ফাতেমা: ৬২ ভোট |
এসএম ফরহাদ: ৫৪০ ভোট শেখ তানভীর হামিম: ২৫৫ ভোট আবু বাকের মজুমদার: ৬৭ ভোট |
|
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ: মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল
|
সাদিক কায়েম: ৬৭৪ ভোট আবিদুল ইসলাম খান: ২৪৮ ভোট উমামা ফাতেমা: ১৫১ ভোট |
এসএম ফরহাদ: ৫৪৪ ভোট শেখ তানভীর হামিম: ৩৩৪ ভোট আবু বাকের মজুমদার: |
|
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ: শেখ মুজিবুর রহমান হল |
সাদিক কায়েম: ৮৪২ ভোট আবিদুল ইসলাম খান: ২৩৮ ভোট উমামা ফাতেমা: ৬৯ ভোট |
এসএম ফরহাদ: ৬৮৩ ভোট শেখ তানভীর হামিম: ৩০৭ ভোট আবু বাকের মজুমদার: ৮১ ভোট |
|
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ: সূর্যসেন হল |
সাদিক কায়েম: ৭৫৯ ভোট আবিদুল ইসলাম খান: ২১০ ভোট উমামা ফাতেমা: ৬৪ ভোট |
এসএম ফরহাদ: ৫৬৮ ভোট শেখ তানভীর হামিম: ২৮৫ ভোট আবু বাকের মজুমদার: ৬৬ ভোট |
|
ভূতত্ত্ব বিভাগ: সুফিয়া কামাল হল |
সাদিক কায়েম: ১২৭০ ভোট আবিদুল ইসলাম খান: ৪২৩ ভোট উমামা ফাতেমা: ৫৪৭ ভোট |
এসএম ফরহাদ: ৯৬৪ ভোট শেখ তানভীর হামিম: ৪০২ ভোট আবু বাকের মজুমদার: ২১৬ ভোট |
|
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র: শেখ ফজিলাতুননেছা মুজিব হল |
সাদিক কায়েম: ৭৪২ ভোট আবিদুল ইসলাম খান: ২২৭ভোট উমামা ফাতেমা: ২২৩ ভোট |
এসএম ফরহাদ: ৫৯৫ ভোট শেখ তানভীর হামিম: ২২৯ ভোট আবু বাকের মজুমদার: ৯৩ ভোট |
|
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল |
সাদিক কায়েম: ৬২৬ ভোট আবিদুল ইসলাম খান: ২১০ ভোট উমামা ফাতেমা: ২২৬ ভোট |
এসএম ফরহাদ: ৪৫৮ ভোট শেখ তানভীর হামিম: ১৭৯ ভোট আবু বাকের মজুমদার: ৬৪ ভোট |
মঙ্গলবার দিনভর ভোটগ্রহণের পর রাত পৌনে ২টায় কার্জন হল কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ করা হয়। এরপর ব্যালট এক জায়গায় করে গণনার প্রক্রিয়া শুরু হয়।
শিক্ষার্থীরা মোট ছয়টি ব্যালটে ভোট দিয়েছেন। এর মধ্যে একটি ব্যালটে ভিপি ও জিএস, একটি ব্যালটে এজিএস, সম্পাদক পদগুলো দুটি ব্যালটে এবং একটি ব্যালটে সদস্য পদগুলোতে ভোট দেওয়ার সুযোগ ছিল।
ডাকসুতে ২৮টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়েছে।
প্রায় চল্লিশ হাজার ভোটারের মধ্যে ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে ধারণা দিয়েছে কর্তৃপক্ষ।
