০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সীতাকুণ্ডে ‘চট্টলা এক্সপ্রেসের’ বগি লাইনচ্যুত

ডাবল লাইন থাকায় চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটমুখী ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2024, 01:11 PM

Updated : 03 Jan 2024, 01:11 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে।  

চট্টগ্রাম রেল স্টেশনের  ম্যানেজার মো. মুনীরুজ্জামান জানান, বুধবার সকার পৌনে ৭টার দিকে সীতাকুণ্ড পৌরসভার সিরাজ ভুইয়া রাস্তার মাথা এলাকায় আন্তঃনগর ট্রেনটির পেছনের বগিটি লাইনচ্যুত হয়। তবে কেউ আহত হননি।

“ডাবল লাইন থাকায় চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটমুখী ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। সকাল ১০টার দিকে বগিটি রেখে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।“

চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যের সব ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে বলেও জানান এই স্টেশন ম্যানেজার।

ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টায় চট্টগ্রাম থেকে ছাড়ে। কেন ট্রেনের বগি লাইনচ্যুত হল, তা জানা যায়নি।