সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
তার বাড়ি উপজেলার শীতলপুর ইউনিয়নে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে ছোট কুমিরায় ট্রেনে কাটা পড়ে ৩২ বছর বয়সী সাজ্জাদ হোসেন মারা যান।
তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার শীতলপুর ইউনিয়নে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম বলেন, “কোন ট্রেনে কাটা পড়ে সাজ্জাদ মারা গেছেন তা শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
