১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বস্তিতে আগুন

ফিরিঙ্গি বাজারের মেরিনার্স রোড সংলগ্ন ওই বস্তিতে আগুন লাগার পর দূর থেকেও কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2024, 02:06 PM

Updated : 15 Apr 2024, 02:06 PM

চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে একটি বস্তিতে আগুন লাগার পর তা নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের ডিএডি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বেলা ১টা ২০ মিনিটে ফিরিঙ্গি বাজারের ওই বস্তিতে আগুন লাগে।  

"আগুন নেভাতে নন্দনকানন, লামারবাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মীরা কাজ করছে।"  

ফিরিঙ্গি বাজারের মেরিনার্স রোড সংলগ্ন ওই বস্তিতে আগুন লাগার পর দূর থেকেও কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে কীভাবে সেখানে আগুন লাগল, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।  

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আরো কয়েকটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।