১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিন পর স্বাভাবিক চট্টগ্রাম-কক্সবাজার সড়ক

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি জমে সোমবার রাত থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

দুদিন পর স্বাভাবিক চট্টগ্রাম-কক্সবাজার সড়ক

প্রবল বৃষ্টিতে পানি জমে মঙ্গলবার এই দশা হয় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 11:06 AM

Updated : 10 Aug 2023, 11:29 AM

পানি নেমে যাওয়ায় দুই দিন পর চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

হাইওয়ে পুলিশের দোহাজারি থানার ওসি খান মো. ইরফান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে ওই সড়কে যানবহন চলাচল করছে।

“গতকাল (বুধবার) থেকে পানি কমা শুরু হয়েছিল। আজ সড়কের কোথাও পানি নেই। সকাল থেকে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।”

সপ্তাহখানেক আগে থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া কসাইপাড়া থেকে সাতকানিয়ার কেরানী হাটে পানি উঠে যায়।

চন্দনাইশ কলেজ গেট এলাকা থেকে কেরানিহাট অংশে সড়কে পানি বাড়তে শুরু করলে সোমবার রাতে মহাসড়কে যানজট তৈরি হয়। পরে রাত ৩টার পর থেকে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়, তাতে দুর্ভোগে পড়েন বয়স্ক ও শিশুসহ অন্য যাত্রীরা।

সাতকানিয়া উপজেলার পরই পার্বত্য বান্দরবান জেলা। টানা বৃষ্টিতে সোমবার বান্দরবান জেলা সদরসহ বিভিন্ন এলাকাও পানিতে তলিয়ে যায়। বিভিন্ন এলাকার সঙ্গে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ।

আরও পড়ুন-

পুরনো খবর:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পানি, যান চলাচল বন্ধ