নোঙর করা জাহাজের সঙ্গে আটকে ছিল যুবকের লাশ
আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে ছিল কালো টি শার্ট ও জিন্স।
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদরঘাট লঞ্চঘাট সংলগ্ন নদী থেকে শনিবার রাতে লাশটি উদ্ধার করা হয় বলে সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ জানান।
এই পুলিশ কর্মকর্তা বলেন, আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের নাম-ঠিকানা জানার চেষ্টা করছেন তারা।
“নদীতে নোঙর করে রাখা একটা লাইটারেজ জাহাজের সঙ্গে লাশটি আটকে ছিল। তার পরনে ছিল কালো টি শার্ট ও জিন্স। “
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান ওসি একরাম উল্লাহ।
