পাঁচ হাজার মানুষ পেলেন নওফেলের ঈদ উপহার
“বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভাবে। মানুষকে কীভাবে সহযোগিতা করা যায়- সেই কথা ভাবে," বলেন নওফেল।
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের তরফে পাঁচ হাজার জনকে ঈদ বস্ত্র দেওয়া হয়েছে।
সোমবার এসব ঈদ উপহার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নওফেলের সহকারী একান্ত সচিব (এপিএস-২) রাহুল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম রোজা থেকে এ পর্যন্ত চট্টগ্রাম-৯ আসনের অন্তর্ভুক্ত ১৪টি ওয়ার্ডের ১০ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রীও বিতরণ করা হয়েছে।
প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি ছোলা, ১ কেজি মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, দুধের একটি কৌটা, ২০০ গ্রাম চা পাতা এবং ১ কেজি লবণ আছে।
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে।সেই নির্দেশনা অনুসারে এই রমজানের উপহার বিতরণ করছি।
“বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভাবে। মানুষকে কীভাবে সহযোগিতা করা যায়- সেই কথা ভাবে।"
নওফেল বলেন, “তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা কোভিড মহামারী থেকে শুরু করে সকল দুর্যোগে সাধ্যমত সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।”
