চট্টগ্রামে রেলওয়ে শ্রমিক লীগের শোক দিবস পালন
অংশ নিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে চট্টগ্রামে শোক পদযাত্রা ও আলোচনা সভা করেছে রেলওয়ে শ্রমিক লীগ।
বুধবার পদযাত্রাটি সিআরবি এলাকা থেকে শুরু হয়ে কদমতলী হয়ে রেলওয়ে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।
পরে কদমতলী এলাকায় রেলওয়ে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবীর।
কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক গোকুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ লোকমান হোসেন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অরুণ কুমার দাস, সহ সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাদ্দেদ আল ফেছানী সুমন, সাংগঠনিক সম্পাদক সাইমুম হোসেন ও সাজ্জাদ হোসেন।
