২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের রাইফেলে গুলিবিদ্ধ কনস্টেবল

“প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন,” বলেন ওসি জাহিদুল।

নিজের রাইফেলে গুলিবিদ্ধ কনস্টেবল

চট্টগ্রাম নগরীর ডিসি হিল এলাকা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2023, 10:05 PM

Updated : 20 Feb 2023, 11:44 PM

চট্টগ্রামে নিজের বন্দুকের গুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার নগরীর ডিসি হিলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বাসভবনে এ ঘটনা ঘটে।

আহত চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল প্রণব বড়ুয়া (২৬) বিভাগীয় কমিশনারের বাস ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তার বাড়ি কক্সবাজারে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কনস্টেবল প্রণব বিকালে সেন্ট্রিবক্সে দায়িত্ব পালন করছিলেন। বিকালে নিজের বন্দুকের গুলিতে তিনি আহত হন।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলন, “ডিউটিতে থাকাবস্থায় নিজের চায়নিজ রাইফেলের গুলি প্রণবের পেটে লাগে।

“প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার অপারেশন হয়েছে। কথা বলার মতো অবস্থা হলে এ বিষয়ে তার কাছ থেকে বিস্তারিত জানা যাবে।”