২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু, আক্রান্ত আরো ৫২

আগের ২৪ ঘণ্টায় জেলায় ৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু, আক্রান্ত আরো ৫২

ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 08:29 PM

Updated : 03 Aug 2023, 08:29 PM

চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো এক নারীর মৃত্যু হয়েছে। তাদেরকে নিয়ে এ বছর জেলায় ডেঙ্গুতে ২৭ জন মারা গেলেন।

বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, বুধবার মনোয়ারা বেগম নামের ওই নারী মারা যান।

মনোয়ারা বেগম (৪৬) সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা। তার স্বামীর নাম জসিম উদ্দিন। তিনি ৩০ জুলাই হাসপাতালে ভর্তি হন। বুধবার তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

প্রতিবেদন অনুসারে, আগের ২৪ ঘণ্টায় জেলায় ৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে শেষ তিন দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত হল ২৮১ জন।

নতুনদের নিয়ে জেলায় চলতি বছর ৩ হাজার ৫৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে গত জুলাই মাসে ২ হাজার ৩১১ জন রোগী শনাক্ত হয়েছে।

জেলায় এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ২৭ জনের মধ্যে ১৪ জন শিশু, ৭ জন নারী এবং ৬ জন পুরুষ।

জেলায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২ হাজার ২১৩ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন জেলার বাসিন্দা। এরমধ্যে সীতাকুণ্ড উপজেলায় শনাক্ত হয়েছে ৩৫৭ জন।

বৃহস্পতিবার মোট ২১৫ জন ডেঙ্গু রোগী নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।